বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

স্যুটকেসে রাখা হয় বোমা, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ
স্যুটকেসে রাখা হয় বোমা, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ

স্যুটকেসে রাখা হয় বোমা, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণঃইরানে ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দেশটির কেরমান শহরে কবরস্থানের আশপাশে এ হামলা করা হয়েছে। বিস্ফোরিত বোমাগুলো ঘটনাস্থলেই রাখা হলেও তা দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি একটি সংবাদমাধ্যম।

বুধবার (৩ জানুয়ারি) আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরিত বোমা দুটি স্যুটকেসে রাখা হয়েছিল। এগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।
সংবাদমাধ্যমটি এ দাবি করলেও এর আগে সেখানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে সংবাদমাধ্যমে স্যুটকেসে বোমা রাখার দাবি করা হলেও বিষয়টি কোনো কর্তৃপক্ষ থেকে যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের পর সামাজিকমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, এ হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এছাড়া বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার জন্য হামলা চালানো হয়েছে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বার্তাসংস্থাটি জানায়, ঘটনাস্থলে বিপ্লবী গার্ডের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

আরও পড়ুনঃ ভয়ভীতি দেখিয়ে জনগণকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না : বিপিপি

কেরমান অঞ্চলের সংসদ প্রতিনিধি মোহাম্মদ রেজা পৌর ইব্রাহিমি জানান, দ্বিতীয় বিস্ফোরণের চেয়ে প্রথম বিস্ফোরণটি অধিক শক্তিশালী ছিল। বিস্ফোরণে আহতদের কেরমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আহতদের প্রয়োজনে তেহরানে নিয়ে যাওয়া হবে। এজন্য হেলিকপ্টার প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কাসেম সোলাইমানি ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি কুদস বাহিনীর বহির্দেশীয় সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে অনেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।

Spread the love
Link Copied !!