বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত


হাসান মাহমুদ ফেনী
প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ
সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফেনীর সোনাগাজীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও কাঙ্গালীর ভোজের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য ও বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, একতাবদ্ধ সমাজ গঠনে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। স্বাধীনতার ঘোষক ছিলেন। নিজে সশস্ত্র সংগ্রাম করে এদেশের মানুষকে মুক্ত করেছিলেন।

আজকের এই দিনে, আমি মরহুম সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। রবিবার ৩১ শে মে, বিকেল ৩টায় সোনাগাজী পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কালে তিনি ওই সব কথা বলেন।

আরও পড়ুনঃ এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপি’র আহবায়ক জিয়াউদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম, পৌর বিএনপির আহবায়ক মন্জুরুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ ভূঁইয়া, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহির,
জেলা যুবদলের সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন মামুন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে কাঙ্গালিভোজের প্যাকেট বিতরন করা হয়। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Spread the love
Link Copied !!