বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


হাসান মাহমুদ ফেনী
প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নেে ইলাশপুর গ্রামে শনিবার দুপুরে নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নতুন মাওয়া মিমি (২২)। নিহত জান্নাতুল মিমি ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুল সাত্তারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মিমি তার বাবাকে নিয়ে সকাল ১০ টার দিকে শ্বশুর বাড়িতে যায়। এরপর ওই বাড়িতে থাকা তার জা কমলার (স্বামীর মেঝো ভাইয়ের বউ) সাথে বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ভিতরের কক্ষে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এ সময় মাওয়ার বাবা আবদুস সাত্তার সামনের কক্ষে বসা ছিল।

কিন্তু হঠাৎ দুই জা এর মধ্যে ঝগড়া থেমে যায়। প্রায় আধা ঘন্টা পরও মেয়ের সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে ভিতরের কক্ষে গিয়ে দেখেন তার মেয়ে ফ্যানের সাথে ঝুলছে। এরপর আর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিমি পাঁচগাছিয়া ইউনিয়নেে ইলাশপুর গ্রামে ইসরাফিল হোসেন হৃদয়ের স্ত্রী। হৃদয় বর্তমানে সৌদি আরবে রয়েছেন। হৃদয়ের বাবার নাম কোব্বাদ আহম্মদ। ওই বাড়িতে হৃদয় ও তার বড় ভাই মোহাম্মদ ইউসুফের স্ত্রী কমলা বসবাস করতেন। কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তাদের মধ্যে গত কয়েকদিন ধরে ঝগড়া চলছিল।

ইসরাফিল হোসেন হৃদয় মোবাইল ফোনে বলেন, মাওয়া মিমির সাথে ২০২৪ সালের ডিসেম্বর বিয়ে হয় এরপর গত বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরব চলে যান। তারপর থেকে তার স্ত্রী মাওয়া মিমি শ্বশুর বাড়িতে থাকতেন। মাঝে মাঝে স্বামীর বাড়িতে গিয়ে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করে আবার চলে যান। কিন্তু বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তার স্ত্রীর সাথে এবং তার বড় ভাইয়ের স্ত্রীর মধ্যে মুঠোফোনে কয়েকবার ঝগড়া হয়।
নিহত মাওয়া মিমি ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের আবদুস সাত্তারের ছোট মেয়ে।

শনিবার (১৬ মে) দুপুরে মৃতদেহটি তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সৌদি প্রবাসী ইসরাফিল হোসেন হৃদয়ের স্ত্রী।
নিহতের ছোট বোন জান্নাতুল ফেরদাউস বলেন, তার ভগ্নিপতি সাথে তার বোনের ভালো সম্পর্ক ছিল। ঈদুল আযহা উপলক্ষে বাড়িতে আসার কথা ছিল। বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করতে গেলে হৃদয়ের ভাইয়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখেন।

আরও পড়ুনঃ ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

আব্দুস সাত্তার অভিযোগ করেন শনিবার সকালে তার মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাই এক পর্যায়ে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তাদের ভিতরে ঝগড়া হয় কিন্তু হঠাৎ ঝগড়া থেমে গেলে ভিতরে গিয়ে দেখি আমার মেয়ে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলছে। তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, এক প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য ফেনী ২৫০ শর্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

Spread the love
Link Copied !!