ফেনীতে একই দিনে পৃথক ঘটনায় দুটি মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জুরা গ্রামের ইসমাইল মাষ্টার বাড়ির আবু তাহেরের ছেলে যোবায়োর হোসেন পারভেজ (৩২)র গলাকাটা মর’দেহ উদ্ধার করে পুলিশ। ২৭/জুন শনিবার সকালে বাড়ির পাশের পুকুর পাড় থেকে মর’দেহটি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, শুক্রবার গভীর রাতে পারভেজকে গলা”কেটে হ’ত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্ত’ক্ষরণে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সন্দেহভাজন আসামি গ্রেফতারের অভিযান চলছে।

অপর ঘটনা ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়ায় নিজের ঘর থেকে এক গৃহবধূর র’ক্তা’ক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম কাজল আক্তার (৩০)। তার স্বামী কুয়েত প্রবাসী নুরুল ইসলাম। তাদের দুই ছেলে মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রাবাসে থাকে।
আরও পড়ুনঃ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী
জানাযায়, শুক্রবার গভীর রাতে দু’র্বৃ’ত্তরা টিনের চালা কে’টে ঘরের ভেতরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় কাজলের হাত-পা বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেছে তারা। এতে অতিরিক্ত রক্ত’ক্ষরণে মৃ’ত্যু হয় তার।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল বলেছেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :