রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
নলছিটি দক্ষিণ রানাপাশায় ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, বিএনপির চাপে ফেসবুক পোস্ট মুছে ফেলার দাবি
রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে ইনসাফ গার্ডের উদ্যোগে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুসলিম উম্মাহকে সব ভেদাভেদ ভুলে এক পতাকাতলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে কাতার দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও, তাদের সাময়িক কিছু ব্যস্ততা ও সমস্যার কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি দূতাবাসটির কোনো প্রতিনিধি। তবে আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান তাঁর বক্তব্যে কাতার ও ইরানের মধ্যকার সকল দূরত্ব ও ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “শিয়া-সুন্নিসহ সকল মাযহাবের ভেদাভেদ ভুলে আমরা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-এর উম্মত হিসেবে সকল মুসলিমকে এক পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানাই। মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই।”
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় মার্কিন ডলার বা ‘পেট্রো-ডলার’-এর একপেশে আধিপত্যের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ইনসাফ গার্ড কেবল একটি ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ সংগঠন নয়; ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে ইনসাফ গার্ড একটি বৈশ্বিক সংগঠন হিসেবে মানবতার কল্যাণে কাজ করবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আব্দুল হক, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আব্দুর রব, নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম, ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং অ্যাডভোকেট মঈন উদ্দিন।
আরও পড়ুনঃ মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশের প্রথিতযশা আলেম-ওলামা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান উপস্থিত সকল অতিথি এবং গণমাধ্যমকর্মীদের প্রতি তাদের মূল্যবান সময় ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :