বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার


হাসান মাহমুদ ফেনী
প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার  আসামি   সাইফুল গ্রেফতার

ফেনী সদর উপজেলার শর্শদীর ইউনিয়নের চোচনা গ্রামে নির্মাণাধীন বাড়িতে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম (৩২) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের বয়োজিদ বোস্তামী এলাকা থেকে সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-র পুলিশ সুপার উক্য সিংহ বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের বায়োজিদ এলাকায় একটি বাসা থেকে সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল ইসলাম (৩২) সদর উপজেলার শর্শদীর ছোসনা এলাকার বাসিন্দা সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।

গত মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারের ছোসনা এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ তারই নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের বালুর নিচে পুঁতে রাখেন। ঘটনার দিন সন্ধায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে গতকাল বুধবার নামাজের জানাজা শেষে তার মরদেহ দাপন করা হয়েছে।

নিহত শিরিন আক্তার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মানিক মিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে পরিবারটি মোহাম্মদ আলী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সম্প্রতি তারা পাশের জমিতে নতুন বাড়ির নির্মাণকাজ শুরু করেন।

বাড়ির নির্মাণ কাজে একই এলাকার সাইফুল ইসলাম নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ঘটনার দিন বিকেলে নিহত শিরিন আক্তারের ছোট ছেলে আরজু তার মাকে খুজে না পেয়ে নির্মাণাধীন বাড়িতে খুঁজতে গিয়ে দেখেন শ্রমিক সাইফুল একটি কক্ষে কুদাল দিয়ে বালুর স্তূপ করছিলেন। আরজুকে তার মা তার ফুফুর বাড়িতে রয়েছে বলে সেদিকে পাঠিয়ে দিয়ে সাইফুল দ্রুত পালিয়ে যায়।

সন্ধ্যার পর প্রবাসীর স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে নির্মাণাধীন বালুর স্তূপের নিচ থেকে মৃত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুনঃ ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ

মঙ্গলবার বিকেলে শিরিন আক্তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গেলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বালুর নিচে মরদেহ গুম করার চেষ্টা করে
জানা যায়, ওই প্রবাসীর স্ত্রী মঙ্গলবার বিকেলে কাজ দেখতে নির্মাণাধীন বাড়িতে গেলে তাকে হত্যা করে বালুর নিচে তার মরদেহ পুঁতে রাখা হয়।

ঘটনার পর থেকেই নির্মাণশ্রমিক সাইফুল পলাতক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল কবীর বলেন,নিহতের ছেলে আরিয়ান আরজু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্দেহভাজন সাইফুলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ তদন্ত করে এ হত্যার রহস্য উদঘাটন করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

পিবিআই পুলিশ সুপার উক্য সিং, পিপিএম জানান, আসামী সাইফুলকে জিজ্ঞাসাবাদের পর হত্যার আসল রহস্য উদঘাটন হবে বলে আমরা আশাবাদী।

Spread the love
Link Copied !!