ভোট দিয়ে পরিবার নিয়ে সেলফিবন্দী প্রধানমন্ত্রীঃ
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা ড. সায়মা ওয়াজেদ পুতুল। পুতুলও একই কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর আপর কন্যা ও প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা। ছিলেন রেহানার ছেলে সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
ভোট প্রয়োগ করার পর ভোট কেন্দ্রে পরিবার নিয়ে সেলফিবন্দী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেলফি তোলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
আরও পড়ুনঃ এ পর্যন্ত যা অরাজকতা হলো ঢাকা-১ আসনের নির্বাচনে
আপনার মতামত লিখুন :