ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, নারায়ণগঞ্জের ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতঃনারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্রটি হচ্ছে রামচন্দ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটলে এ সিদ্ধান্ত নেয় দায়িত্ত্বরত কর্মকর্তারা।
জানা গেছে, ওই ভোটকেন্দ্রে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। ভোটের দিন সকাল ১০টায় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে দু’পক্ষকেই ধাওয়া দেয়। পরে দু’পক্ষের সমর্থকরাই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে। এতে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে ওই ভোটগ্রহন স্থগিত রয়েছে।
আড়াইহাজার থানার ওসি আহসান জানান, ভোটকেন্দ্রের আশেপাশে অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ায় এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ ব্যালট ছিনিয়ে জাল ভোট দিলেন শিল্পমন্ত্রীর ছেলে
আপনার মতামত লিখুন :