ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ক্যামেরা দেখে দৌড়ে পালালেন পোলিং এজেন্টঃঢাকা-১ আসনের নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পোলিং এজেন্টের অসদাচরণ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
তার অসদাচরণের সেই ভিডিও যমুনা টিভির ক্যামেরায় ধারণ করা হয়। বিষয়টি বুঝতে পেরে দৌড়ে পালিয়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। তিনি নৌকার প্রার্থী সালমান এফ রহমানের পোলিং এজেন্ট।
জানা যায়, পোলিং এজেন্ট হয়েও ওই ব্যক্তি ভোটকক্ষের বাইরে এসে ভোটারদের লাইন থেকে ডেকে নিয়ে আলাদা করে কথা বলছিলেন। এ সময় তার হাতে কিছু কাগজ ছিল। আইন অনুযায়ী পোলিং এজেন্ট ভোটকক্ষের বাইরে এসে ভোটারদের ডেকে আলাদা করে কোনোকিছু বলতে পারেন না। তার এই অসদাচরণ যমুনা টিভির ক্যামেরায় ধারণ করার বিষয়টি টের পেয়ে তিনি দৌড়ে পালান।
একপর্যায়ে তিনি তার লোকবল নিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন।
আরও পড়ুনঃ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, নারায়ণগঞ্জের ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
পরে বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জানানো হয়। এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম বলেন, তিনি এমনটি করতে পারেন না। এটি অনিয়ম। পরে তিনি ওই পোলিং এজেন্টকে সতর্ক করে দেন।
যদিও পরে অভিযুক্ত পোলিং এজেন্ট যমুনা টিভির কাছে তার এই কাজ অনিয়ম বলে স্বীকার করেছেন। বলেছেন, এমনটি আর করবেন না।
আপনার মতামত লিখুন :