ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নওগাঁ জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফোনালাপ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তাঁর সহযোগীরা গত ৩ আগস্ট গোবিন্দগঞ্জ থানা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই দিন থেকে তিনি ও তাঁর অনুসারীরা আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘টেলিফোনে কথা বলেন’। সেই ‘ফোনালাপ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তারের তৎপরতা চালাতে থাকে। গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ নওগাঁ জেলার মান্দায় তাঁর বোনের বাসা থেকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: ফেনীতে বাসযাত্রীর কাছে মিলল কোটি টাকার স্বর্ণ
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করাসহ ফোনালাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়নি।
আপনার মতামত লিখুন :