ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ফেনীতে বাসযাত্রীর কাছে মিলল কোটি টাকার স্বর্ণ ফেনীতে এক বাসযাত্রীর জুতার ভেতর মিলল স্বর্ণের বার। অভিনব কৌশলে পাচারকালে ১ হাজার ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।তার নাম দ্বীজেন ধর (৩৯)।
রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। আটক দ্বীজেন ধর চট্টগ্রামের রাউজান থানার কেউটিয়া বনিকপাড়ার মৃত শুধাংশু বিমল ধরের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অবৈধ স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার আওতাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় অবস্থান নেন। পরে ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাস তল্লাশি করলে সন্দেহজনকভাবে দ্বীজেন ধরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকারোক্তি দিলে পুলিশ সদস্যরা বিষয়টি আমাকে অবগত করেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে জেলা প্রশাসক ও সেনাবাহিনীকে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটকের পর ওই ব্যক্তি জব্দকৃত স্বর্ণের বার সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
আরও পড়ুন:কৃষিকাজ করে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া জিহাদ এখন ক্যাম্পাসে চা বিক্রি করেন
মো. হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তি অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে স্বর্ণের বার চোরাচালানে জড়িত। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :