ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
যশোর জেনারেল হাসপাতালে দালাল-ওষুধ বিক্রয় প্রতিনিধিসহ আটক ৮। যশোর জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে হাসপাতালে অভিযান চালায় কোতয়ালি থানা পুলিশ।এসময় দালালদের সাথে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরও আটক করা হয়। এরপ্রতিবাদে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে।
সূত্র জানায়, দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা ছাড়াও হাসপাতাল থেকে রোগীদের ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান।এছাড়া হাসপাতালের ভেতরে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশে সময় বেধে দেয়া থাকলেও সে নিয়ম না মেনে রুগিদের ভোগান্তিতে ফেলে। যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় বাধা দিলেও শোনেন না তারা।
সূত্র জানায়, প্রতি সপ্তাহের শনি এবং মঙ্গলবার দুপুরর ১টার পর মেডিকেল রিপ্রেজেনটেটিভদের হাসপাতালে চিকিৎসকদের ভিজিট করার জন্য সময় নির্ধারণ করা আছে।
কোতোয়ালি থানার এসআই হুমায়ুন আহমেদ জানান, জেনারেল হাসপাতাল থেকে আটজনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে ওষুধ কোম্পানির ছয়জন বিক্রয় প্রতিনিধির পাশাপাশি দুটি ক্লিনিকের চিহ্নিত দালাল ছিলেন। দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুনঃ সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্রবধূর ভিটেবাড়ি দখলের চেষ্টা
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) যশোর জেলা সভাপতি মেহেদী মাসুদ বলেন, তারা পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন নির্দেশনা মেনে চলেন। তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে এ ধরনের পরিস্থিতি বিব্রত করে। সোমবার সন্ধ্যায়ই ওষুধ কোম্পানির ছয়জন প্রতিনিধিকে মুচলেকা নিয়ে থানা পুলিশ ছেড়ে দিয়েছে।
আপনার মতামত লিখুন :