রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
পতেঙ্গালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্রবধূর ভিটেবাড়ি দখলের চেষ্টা। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কবিরাজের পুত্রবধূ নুর নাহারের শেষ সম্বল ভিটে বাড়ি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন পতেঙ্গালী গ্রামের মৃত কবিরাজ বাড়ি এলাকার মৃত সলেমান সরদারের ছেলে প্রতিবেশী কাটু। শুধু তাই না, ওই নারী কাটুর দ্বারা প্রায়ই হামলা ও মারপিটের শিকার হচ্ছেন। এসব বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুর নাহার। এর আগে স্থানীয়দের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নুর নাহার।
ওই নারীর অভিযোগ,স্বামীর মৃত্যুর পর তিনি একা একা তার বাড়িতে থাকেন। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। এই সুযোগে তার শেষ সম্বল স্বামীর জমিটুকু দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাটু সরদার। অত্যাচার নির্যাতনের অংশ হিসেবে ঘরের সাথে থাকা পুকুরের একটি অংশ ঘিরে বানিয়েছে গোয়াল ঘর। এছাড়া, নুর নাহারের ঘরের পাশেই সাবমারসিবল স্থাপন করে পানি সরবরাহ করায় তার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ শেখহাটির দিপু হত্যায় চিহ্নিত ৪ আসামি লাপাত্তা
একইসাথে তার বাড়ির পাশেই বিভিন্ন সময় মলমূত্র ফেলে বাড়ি ছাড়া করার পাঁয়তারা করছেন কাঠ সরদার। এসব বিষয়ে তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও প্রতিকার পাননি। সর্বশেষ, সোমবার কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন নির্যাতিত ওই নারী।
আপনার মতামত লিখুন :