বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম

ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভানেত্রী মোসাম্মৎ আলমতাজ বেগম।

দলীয়ভাবে মনোনয়ন এবং স্থানীয় জনগণের সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

সাংবাদিকদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে আলমতাজ বেগম বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি।

দল তাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে এবং জনগণের সমর্থন পেলে, নির্বাচিত হয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আলমতাজ বেগম।

স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের দাবি, রানাপাশা ইউনিয়নে বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নারী নেত্রী হিসেবে পরিচিত আলমতাজ বেগম। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলমতাজ বেগম এর আগে একাধিকবার রানাপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তিনি।

এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা এবং বিভিন্ন জনদুর্ভোগের বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরেছেন বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর ভাষ্য, রানাপাশা ইউনিয়নের পীর মোয়াজ্জেম হোসেন সড়কের পল্টন রক্ষা এবং বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে স্থানীয়দের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামেও ভূমিকা রেখেছেন আলমতাজ বেগম।

এছাড়া এলাকার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া আদায়েও তাকে সরব ভূমিকা পালন করতে দেখা গেছে বলে জানান তার সমর্থকরা।

রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেননি বলে দাবি করেন আলমতাজ বেগমের সমর্থকরা। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।

রাজনৈতিক ক্যারিয়ার

আলমতাজ বেগম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনের শুরু থেকেই দলের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন তিনি। ১৯৯১ সালে রানাপাশা ইউনিয়নের মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী ও  ইউনিয়ন বিএনপির মহিলা সম্পাদিকা এবং বর্তমানেও তিনি এ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দেশনেত্রী ফোরাম বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সহ সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ উপবিভাগীয় প্রকৌশলী আতাউরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

এর আগে একাধিকবার রানাপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির দায়িত্বও পালন করেছেন আলমতাজ বেগম। এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছেন বলে জানান তার সমর্থকরা।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আলমতাজ বেগম বলেন

“দলীয় সিদ্ধান্তই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল আমাকে মনোনয়ন দিলে এবং রানাপাশা ইউনিয়নের মানুষ পাশে থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি, নারী ও শিশুদের কল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই।”

Spread the love
Link Copied !!