পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পরশুরামে শিক্ষিকার ফ্লাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহণের একটি বাস বরগুনা যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীবাহী বাসের ধাক্কায় সামনে চলমান পুরাতন বই বহন করা ট্রাকটি হাইওয়ে থেকে সার্ভিস লেনে পড়ে যায়।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু টানেলে উল্টে গেল ট্রাক, আহত ২
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ১ জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।
এদিকে শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে আহত ৫ জনকে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :