ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে দুজন আহত হয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ডও। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, নগরের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা।
তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করেচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বালু উত্তোলনে চাঁদাবাজিকে কেন্দ্র করে সিলেটে দুই পক্ষের সংঘর্ষ: আহত ১০
এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেটকার-মাইক্রোবাসসহ পাঁচ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হন।
আপনার মতামত লিখুন :