পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পরশুরামে শিক্ষিকার ফ্লাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
কলাবাগান মাঠে জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা
রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে মঞ্চে উপস্থিত হন তিনি।
এদিকে সমাবেশ উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কলাবাগান মাঠে জড়ো হতে থাকেন। এসময় বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন
এর আগে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ জনসভার অনুমতি দেওয়া হয়। তার আগে দলের পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়।
আরও পড়ুনঃবেদনা নিয়ে শুরু হলো সায়ন্তিকার নতুন বছর
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠানের বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।
আপনার মতামত লিখুন :