রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লেক টোবার কাছের একটি গ্রামে আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখনো ১০ জন নিখোঁজ রয়েছে।
সোমবার একজন উদ্ধার কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
শুক্রবার রাতে উত্তর সুমাত্রা দ্বীপের একটি গ্রামের আবাসিক এলাকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এক ব্যক্তি ও ৭৮ বছর বয়সী এক মহিলা মারা যায়।
এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ভেসে যায় এবং একটি হোটেল ধসে পড়ে।
মেদান অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বুডিওনোর প্রধান এক বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে ১১ জনকে নিখোঁজ ঘোষণা করা হলেও উদ্ধারকর্মীরা সোমবার আরেকটি লাশ উদ্ধার করেছে।
নিখোঁজদের মধ্যে ছয় ও আট বছর বয়সের শিশু রয়েছে।
আরও পড়ুনঃ অবরোধে রাজধানীতে ৩ বাসে আগুন
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানায়, দুর্যোগ কবলিত ওই গ্রাম থেকে ১৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :