বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

অবরোধে রাজধানীতে ৩ বাসে আগুন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ১২:২২ অপরাহ্ণ
অবরোধে রাজধানীতে ৩ বাসে আগুন

বরোধে রাজধানীতে ৩ বাসে আগুন। বিএনপি- জামায়াতের ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে রাজধানীর গাবতলী, আগারগাঁও ও যাত্রাবাড়ী- ডেমরা এলাকায় বাসে আগুন দেয় তারা।

এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে, গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল শিকদার বাসসকে জানান, শনিবার রাত ১১ টার দিকে রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় বিএনপি জামায়াত।

খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

একই দিন দিবাগত রাত ১১ টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইন-এর একটি বাসে আগুন দেয় তারা।

কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। এছাড়া শনিবার দিনগত রাত ১০টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ী ডেমরা রোডে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। সেখানে কোন ইউনিট পাঠানো হয়নি। কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

বে এসব আগুনে কোন হতা-হতের ঘটনা ঘটেনি বলেও জানান শাহজাহান শিকদার।

এদিকে ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, শনিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার করাতিটোলা এলাকায় ডেমরা রুটে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা।

যাত্রীবেশে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ কুমিল্লায় শীতকালীন সবজি নিয়ে চলছে কৃষকের কর্মযজ্ঞ
উল্লেখ্য, আজ রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত। এ অবরোধ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ হবে।

Spread the love
Link Copied !!