সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
ফিফার বর্ষসেরা একাদশে মনোনয়ন পেলেন মেসি-রোনালদোঃইউরোপিয়ান ফুটবল থেকে সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি।
ক্যারিয়ারের শেষ সময়ে এসেও দারুণ উজ্জ্বল দুই বিশ্বসেরা তারকা। নিজ নিজ ক্লাবের হয়ে দুজনই শিরোপা উপহার দিয়েছেন। এই নৈপুণ্যই ফিফার বর্ষসেরা একাদশের জন্য প্রাথমিক তালিকায় স্থান করে দিয়েছে মেসি-রোনালদোকে।
বুধবার (৩ জানুয়ারি) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বর্ষসেরা একাদশের জন্য ২৩ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। তালিকায় জায়গা করে নিয়েছেন ইউরোপিয়ান ফুটবলে না থাকা এলএমটেন-সিআরসেভেন। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ঘোষণা হবে সেরা একাদশ।
আরও পড়ুনঃ নির্বাচনী ইশতেহার ঘোষণা
২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনান নিয়েছে ফিফা। এই সময়ের মধ্যে কমপক্ষে ২৩ ম্যাচ খেলেছেন এমন ফুটবলারদের মনোনয়ন করা হয়েছে। ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে সর্বোচ্চ ৯ জন ফুটবলার রয়েছে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।
ইউরোপে ফুটবল যাত্রা শেষ হলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। আল নাসর ও ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন তারা। সৌদির ক্লাবটিতে গিয়ে প্রথমবারের মতো আরব ক্লাব কাপের শিরোপা জেতান পর্তুগিজ তারকা। আল নাসরের হয়ে গোলবন্যা বইয়ে দিয়ে ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো
গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। মার্কিন মুল্লুকে গিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা উপহার দেন অষ্টম ব্যালন ডি’অর জয়ী তারকা। ইনজুরিতে আক্রান্ত হলেও মাঠে নিজের কারিশমা দেখিয়েছেন এই ফুটবল মহাতারকা।
আপনার মতামত লিখুন :