ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫
পাবনা শহরে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে পাবনা শহরের দই বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, সেতু ফকির, হাবিবুল হাসান রনি। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক হওয়া নেতারা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল কাফি, পৌর ছাত্রদল নেতা শিমুল, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মাহিন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাসিম। বাকিদের নাম জানা যায়নি।
পুলিশ, নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে দেশজুড়ে গণগ্রেপ্তার, হামলা, গুম, খুন, আত্মীয়-স্বজনদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদল মিছিল বের হয়। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে বের করে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজারে পৌঁছায়। এ সময় দই বাজার মোড়ে লাঠিচার্জ করে পুলিশ। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। মিছিল থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
আরও পড়ুনঃ এবার বর্ষসেরা একাদশে নাহিদার সঙ্গী মারুফা

আপনার মতামত লিখুন :