ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
এবার বর্ষসেরা একাদশে নাহিদার সঙ্গী মারুফা
কেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর ওয়ানডে সংস্করণের নারীদের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ঘোষিত ২০২৩ সালের নারী ক্রিকেটের সেরা ওয়ানডে একাদশও জায়গা করে নিলেন টাইগ্রেস অলরাউন্ডার। তার সঙ্গে জায়গা পেয়েছেন আরেক তারকা পেসার মারুফা আক্তার।
২০২৩ সাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ছিল সফল এক বছর। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর স্মৃতি রয়েছে টাইগ্রেসদের। দেশ ও দেশের বাইরে উড়িয়েছে লাল-সবুজের পতাকা। দারুণ সব রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছেন মারুফা-নাহিদারা।
সাফল্যে মোড়ানো বছরে ব্যক্তিগত ভাবেও স্বীকৃতি পেয়েছেন স্পিনার নাহিদা। ২০২৩ সালে ১১ ওয়ানডেতে ২০টি উইকেট ঝুলিতে পুড়েছেন টাইগ্রেস তারকা। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারতকে ওয়ানডেতে হারানোর ম্যাচেও উজ্জ্বল ছিলেন নাহিদা। এ ছাড়া ঘরের মাটিতে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকায়ও ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আরও পড়ুনঃ ফেনীতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জন
ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মারুফা আক্তার। টিম টাইগেসদের বোলিং লাইনআপকে আরও বেশি শক্তিশালী করেছেন এই তরুণী। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সমান পারদর্শী মারুফা। ২০২৩ সালে ৯টি ওয়ানডে খেলে ১০টি উইকেট শিকার করেন তিনি। যা তাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে দলে জায়গা করে দিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সেরা একাদশে বাকি খেলোয়াড়রা হলেন অস্ট্রেলিয়া চারজন, নিউজিল্যান্ড থেকে দুজন, ইংল্যান্ড থেকে একজন, দক্ষিণ আফ্রিকা থেকে একজন ও শ্রীলঙ্কা থেকে একজন ক্রিকেটার আছেন।
আপনার মতামত লিখুন :