রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
নলছিটি দক্ষিণ রানাপাশায় ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগ, বিএনপির চাপে ফেসবুক পোস্ট মুছে ফেলার দাবি
রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
ঝালকাঠির রাজাপুরে বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ আবু সালেহ (৪৬) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলার অভিযোগে এক নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু সালেহের অভিযোগ, তিনি নিজের জমির গাছ কাটতে গেলে কাজল বেগম (৪৫) ও তার ছেলে আশিক বিল্লাহ (২০) গাছ কাটাকে কেন্দ্র করে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কাজল বেগম দা দিয়ে তার বাম হাতের কবজির ওপর আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। পরে আশিক বিল্লাহ সুপারি গাছের চ্যারা দিয়ে তার মাথায় আঘাত করেন বলেও দাবি করেন আবু সালেহ।
আরও পড়ুনঃনলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
এতে তার মাথা ও বাম হাতে গুরুতর জখম হয়। তার ডাক-চিৎকারে স্ত্রী ও স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
আরও পড়ুনঃ রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত আবু সালেহের মাথায় ছয়টি এবং বাম হাতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এ ঘটনায় কাজল বেগম ও তার ছেলে আশিক বিল্লাহকে গ্রেপ্তার করে থানায় হেফাজতে রেখেছে। রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :