বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নেও শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ। তবে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলবুনিয়ায় দেখা যাচ্ছে কিছুটা ভিন্ন চিত্র।

সাধারণত নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নিজেদের প্রার্থিতার কথা জানান, ভোট ও দোয়া কামনা করেন। কিন্তু নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তারা নিজেরাই একজন সম্ভাব্য প্রার্থীকে ইউপি সদস্য পদে নির্বাচন করার জন্য অনুরোধ করছেন।

স্থানীয়দের অনুরোধের কেন্দ্রে রয়েছেন মরহুম আব্দুল মজিদ মাস্টারের ছেলে এবং মরহুম আব্দুল মান্নান চেয়ারম্যানের ভাগিনা মো. আরিফুর রহমান (রিপন)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিকভাবে জনপ্রতিনিধিত্বের সঙ্গে সম্পৃক্ততার কারণে ছোটবেলা থেকেই আরিফুর রহমান এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে আসছেন। তিনি পেশায় ব্যবসায়ী। স্থানীয়দের একাংশ তাকে শিক্ষিত, ভদ্র ও সৎ ব্যক্তি হিসেবে উল্লেখ করে ইউপি সদস্য পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

রাজনীতির ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানা গেছে। বিভিন্ন সময়ে তিনি ইউনিয়ন ছাত্রদল, রাজাপুর ডিগ্রি কলেজ ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া তিনি ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে রানাপাশা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

আরিফুর রহমান জানান, তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়টি বিবেচনা করছিলেন। তবে তার মামা ও রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহা. মুজিবুর রহমান হাওলাদার চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন না।

আরও পড়ুনঃ রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম

এদিকে, তাকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য এলাকার মানুষ নিয়মিত অনুরোধ করছেন বলে জানান আরিফুর রহমান। বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। শেষ পর্যন্ত তিনি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

নির্বাচন সামনে রেখে নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে জনগণের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত প্রার্থীতা ও নির্বাচনী মাঠের চিত্র কী দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

Spread the love
Link Copied !!