বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
এত সুন্দর পরিবেশে ভোট আগে কখনো দেখেনি ইসি আহসান হাবিবঃনির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমি কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি।
যে পরিবেশটা আমি দেখেছি, সত্যিই অভূতপূর্ব। এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখেনি। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা ১৬ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, সকলের সহযোগিতায় সুন্দর ভাবে ভোট শুরু হয়েছে। আমি যদিও দুইটা ডিভিশন দেখি, পুরো বাংলাদেশ থেকে যে সংবাদ গুলো আসছে খুবই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।
আরও পড়ুনঃ ভোটের পর কী ঘটবে?
সকালে ঢাকায় ভোটারদের উপস্থিতি কম থাকে জানিয়ে তিনি বলেন, গ্রামে গঞ্জে, মফস্বলে ভোটার উপস্থিতি বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি ভোটার উপস্থিতি বাড়বে। সকল ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আসেন, নিরাপত্তা আমরা দিব। আশা করি দিন শেষে আপনারা একটা ভাল রেজাল্ট পাবেন। ভাল রেজাল্ট বলতে, অবাধ ও সুষ্ঠ নির্বাচন।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় সকাল বেলায় এলিট এলাকা, অথবা আজকে একটা ছুটির আমেজ আছে। ধীরে সুস্থে সবাই আসুক, একটু টাইম নিয়ে আসবে। তবে গ্রামে গঞ্জে ভোটার উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
আপনার মতামত লিখুন :