বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বের জেরে বিদ্যালয়ে আগুন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ণ
সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বের জেরে বিদ্যালয়ে আগুন

সভাপতি ও প্রধান শিক্ষকের দ্বন্দ্বের জেরে বিদ্যালয়ে আগুনঃনির্বাচনী সহিংসতার আগুন নয়, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দ্বন্দ্বের জেরে ডকুমেন্টস পুড়তে এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে পুলিশের দাবি।

ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিস কক্ষে শুক্রবার ভোরে এ অগ্নিসংযোগ করা হয়। বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক পরিকল্পিতভাবে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টায় ফেনীর পুলিশ সুপার জাকির হাসান প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ের অডিট সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ও ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবদুল হকের দ্বন্দ্বের জেরে গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন লাগিয়ে নষ্ট করার জন্য পিয়ন আবু বক্কর সিদ্দিক পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেন।

পুলিশ সুপার আরও বলেন, পিয়ন আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টার দিকে একটি দোকান থেকে এক লিটার পেট্রল কিনে বিদ্যালয়ের অফিস কক্ষে রাখেন। পরদিন শুক্রবার ৫ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে বিদ্যালয়ে এসে আলমারি খুলে পেট্রল ছিটিয়ে রুম থেকে বের হয়ে জানালার কাচের ফাঁক করে দিয়াশলাই দিয়ে আগুন লাগিয়ে বাড়িতে চলে যায়। বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমান আজাদ সকালে মর্নিং ওয়াক করতে এবং বিদ্যালয়ের পেন্ডিং কাজ করতে গেলে বিদ্যালয়ে আগুন দেখে পিয়ন আবু বক্করকে মুঠোফোনে কল দেন।

আরও পড়ুনঃ ভোটকেন্দ্র পাহারায় ছিলেন তিনি, সকালে মিলল লাশ

পুলিশ সুপার আরো জানান, পিয়ন আবু বক্করকে আরো জিজ্ঞাবাসাবাদে জানা যাবে কার ইন্ধনে বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন লাগিয়েছে। পুলিশ এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়টির পিয়ন আবু বক্কর ছিদ্দিককে আটক করলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে এমন তথ্য দেন। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যে বিরোধের জেরে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল। গত ৪ ডিসেম্বর হাইকোর্ট বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য কুমিল্লা বোর্ডকে আদেশ দিয়েছেন। এ ছাড়া বরখাস্তকৃত প্রধান শিক্ষককে চাকরিতে যোগদান করে বকেয়া পরিশোধের আদেশ দেন। কিন্তু সভাপতি হাইকোর্টের আদেশ অমান্য করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে যোগদান করতে দেননি।

Spread the love
Link Copied !!