ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
নারায়ণগঞ্জের রুপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত। জেলার রূপগঞ্জের পূর্বাচলে আজ সকালে তিনশ’ ফুট সড়কে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েনে বলে জানিয়েছেন পুলিশ৷ এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন৷
আজ সকাল দশটার দিকে ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন৷
হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ: ১২-৪৭৬২) উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহত সাতজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ফেনীতে ২ লাখ ৪৩ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আপনার মতামত লিখুন :