রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনীতে ২ লাখ ৪৩ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জেলায় ২ লাখ ৪৩ হাজার ৫২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ মঙ্গলবার এ কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১০টায় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ফেনীতে ২ লাখ ৪৩ হাজার ৫২ জন শিশুর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৬৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টিসহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র প্রস্তুত রয়েছে।
আরও পড়ুনঃ জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত রয়েছে।
আপনার মতামত লিখুন :