ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত। জেলার সরাইলে ড্রাম ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
শনিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে এই দুঘর্টনাটি ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার শোনাইসার গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)।
এই সময় আহত হয়েছে অটোরিকশা চালক।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আশুগঞ্জ থেকে একটি ড্রাম ট্রাক সরাইলের বিশ্বরোড দিয়ে যাওয়ার পথে বেড়তলা এলাকায় একটি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল নামের আরো একজন মারা যান।
আরও পড়ুনঃ কুমিল্লায় বেড়েছে শীত, গরম কাপড়ের দোকানে ক্রেতার ভিড়
ড্রাম ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :