রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জেলার রামপালে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
মঙ্গলবার রাত ৯টার দিকে রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন বাস স্টপেজের কাছে দাঁড়িয়ে থাকা এ বাসটিতে আগুন দেয়া হয়। আগুনে বাসের সব ক’টি আসন পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় জনগণ ও নিকটবর্তী পুলিশ সদস্যরা আগুন নেভাতে শুরু করলেও, ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক। কে বা কারা, কি উদ্দেশ্যে বাসে আগুন ধরিয়েছে সেটা জানতে পুলিশ কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃ বরগুনায় মার্শাল আর্ট প্রশিক্ষণের আওতায় ৭০০ কিশোরী
আপনার মতামত লিখুন :