ঝালকাঠিতে ১৪ ভরি স্বর্ণালংকার ও ২ লক্ষ ২০ হাজার টাকা ডাকাতি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সৈয়দপুর ০১ নং ওয়ার্ডে মোঃ মনির ঘরামীর (৪৫) (একতলা নির্মাণাধীন বিল্ডিং) এর মধ্যে আজ মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত (তাদের মধ্যে সবাই মানকি টুপি পড়া) ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের বয়স ২০-৩০ বছর হবে। তারা সবাই স্থানীয় ভাষায় কথা বলে।
ভুক্তভোগী মোঃ মনির ঘরামি বলেন, তাদের (ডাকাত) হাতে রামদা, লোহার রড ও পিস্তল ছিল। তারা আমার ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে, ঘরে থাকা রশি, গামছা, ওড়না দিয়ে সবার হাত-পা বেঁধে আমাকে মারধর করে। ১৪ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা), নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশি অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুনঃ পাকিস্তানে পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় নিহত ১০ জন
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আপনার মতামত লিখুন :