ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সিএ মনির বরখাস্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের খবর একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির।
মন্তব্যে তিনি উল্লেখ করেন, "আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)"।
আরও পড়ুন: শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করলেন তার পুত্র জয়
বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক দরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
এরপর গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। শেখ মনিরুজ্জামান ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে (সাবেক) দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :