বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

তালতলীতে দিনে দুপুরে ডাকাতি; গৃহবধুকে নির্যাতন


ছগির হোসেন টিটু, জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ
তালতলীতে দিনে দুপুরে ডাকাতি; গৃহবধুকে নির্যাতন

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের শানুর বাজার এলাকার নুরুল ইসলাম মিয়ার বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। এসময় ঘরে নুরুল ইসলাম সাহেবের পুত্রবধু নিলুফা (৩০) ও নাতনী ঈভা (১৮) উপস্থিত ছিলো।

নিলুফা জানায় ঘরে পুরুষদের অনুপস্থিতির সুযোগে ডাকাতদল (আফাজ, রহমান, সুমন, ইব্রাহীম) বাড়ির সীমানায় আসলে পুত্রবধু নিলুফাকে একা পেয়ে তার উপর হামলা চালায়। কয়েকজন তাকে টেনে হিচরে পার্শ্ববর্তী টিউব-ওয়েলের পাশে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে, ঘরে টাকা কোথায় আছে জানতে চেষ্টা করে। এসময় নাতনী ইভা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করর দেয়। কয়েকজন ডাকাত ইভার পিছু ছুটে জানালা কেটে ঘরে ঢুকে ইভার কানের দুল ও স্বর্নালংকার ছিনিয়ে নেয় এবং সমস্ত ঘর তছনছ করে ঘরে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়।

আরও পড়ুনঃ সাগর মোহনা পায়রা নদীতে বড়শীতে ধরা পরেছে বিশাল আকারের কোরাল

ঘটনার পর ৯৯৯ এ কল দিলেও তালতলী থানা থেকে পুলিশ ঘটনায়াথলে আসেনি। স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু ডাকতদের পক্ষ হয়ে মিট করে দেয়ার আশ্বাস দিয়ে ডাকাতদের পালিয়ে যেতে সহায়তা করে। আহত গৃহবধূ নিলুফা আক্তার বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে তালতলি থানা ইনর্চাজ শহিদুল ইসলাম জানায় ৯৯৯ এর কথা জানা নেই তবে আমাদের কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা অবশ্যই বেবস্থা নিবো।

Spread the love
Link Copied !!