ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে ২ মুসল্লির মৃত্যু। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসার পথে কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আজ (রোববার) সকাল সাড়ে ছয়টার দিকে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের টঙ্গীর শিলমুন এলাকায় এই ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ইজতেমায় মোনাজাতে অংশ নিতে আজ ভোরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় নরসিংদী থেকে ৯ মুসল্লি ইজতেমা মাঠের দিকে আসছিলেন। এর মাঝে সকাল সাড়ে ছয়টায় টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে গিয়ে আহত হন অটোরিকশার যাত্রীরা। স্থানীয় মাধ্যমে খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা-মেডিকেল পাঠানোর পথে দুজন মারা যান। আহত বাকি সাতজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যুর পর স্বজনেরা লাশ নিয়ে বাড়ি চলে যান। এ কারণে তাঁদের নাম–ঠিকানা জানা যায়নি। পরিবারকে লাশ নিয়ে থানায় আসার জন্য খবর দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের নাম–ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে টমটমের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু
গত শুক্রবার আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ সকাল ৯টা ২৬ মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ পর্বের ইজতেমা। ইজতেমার মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার বিকেল থেকেই ইজতেমা মাঠের দিকে আসতে থাকে মানুষ। বাস, ট্রাক, ট্রেন, পিকআপ ভ্যানসহ বিভিন্ন মাধ্যমে আসতে থাকেন তাঁরা। হাজারো মুসল্লির পদচারণে জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকা।
আপনার মতামত লিখুন :