ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
কিশোরগঞ্জে টমটমের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইঞ্জিন চালিত টমটমের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: কুলিয়ারচর পৌরসভার ব্যাপারীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে আক্তার (৩৩) এবং আক্তারের ছেলে আকছার (৬)।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্তার ও তার ছেলে আকছার বাজার থেকে বিভাটেক দিয়ে বাড়ি যাচ্ছিল। উপজেলা নির্বাচন অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত টমটম বিভাটেককে সজোরে ধাক্কা দেয়। এতে বিভাটেকে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন ।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু
স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :