ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ চাইলেন মিমি। গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর-ই মধ্যে আজ বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী।
আর এতেই জোরালো হতে থাকে গুঞ্জন। জনপ্রিয় এ নায়িকা বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ চেয়ে ইস্তফা দিতে গিয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না। দুদিন আগেই নিজের পদত্যাগপত্র তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন।
এদিন মমতা ব্যানার্জির কাছে গিয়ে ইস্তফা দিলেও মুখ্যমন্ত্রী সেটি এখনও গ্রহণ করেননি। অভিনেত্রী জানান, মুখ্যমন্ত্রী ইস্তফা গ্রহণ করলে লোকসভার স্পিকারের কাছে গিয়েও ইস্তফা দেবেন তিনি।
আরও পড়ুনঃ আজ থেকে ২দিনব্যাপী শুরু হচ্ছে বাউল শাহ ১৯ তম লোক উৎসব
বিধানসভা থেকে বের হয়ে সংসদ সদস্য পদ থেকে সরে আসার কারণ জানিয়েছেন মিমি। তিনি বলেন, রাজনীতি আমার জন্য নয়। এটা আমি বিশ্বাস করি। আমি যদি কোনো বাজে কাজ করতাম তাহলে আপনারা সবার আগে দেখতেন। এছাড়া আমি কখন নিজের কিংবা বিপক্ষ দলকে নিয়েও কখনও কোনো খারাপ মন্তব্য করিনি। জেনেশুনে কখনও কারও ক্ষতি করিনি আমি।
টালি অভিনেত্রী আরও বলেন, আমি রাজনীতিক নই। আর কখনও রাজনীতিক হবোও না। আমি সবসময় একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি।
আপনার মতামত লিখুন :