রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
সংরক্ষিত ৫০ নারী এমপির শপথ বুধবার (২৮ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নীচতলার শপথ কক্ষে বেলা ১১টায় তারা শপথ নেবেন বলে জানা গেছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন। পরে ওইদিনই সংসদ সদস্যরা বিকেলে সংসদে যোগ দেবেন বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টির দুই সংসদ সদস্য শপথ নেবেন। শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন।
আরও পড়ুনঃ তালতলীতে দিনে দুপুরে ডাকাতি; গৃহবধুকে নির্যাতন
এদিকে নারী সংসদ সদস্যদের বিষয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। পরে গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়। এর আগে, রোববার (২৫ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :