বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিপিএল সোনালি ট্রফি এখন বরিশালের


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
বিপিএল সোনালি ট্রফি এখন বরিশালের

আঁধারে আলোক শিখা ছড়িয়ে দিয়ে আকাশে উঠে দুম করে ফুটছে আতশবাজি। আলোর বিন্দু ঝরনাধারা হয়ে পড়ছে নিচে। সে আলোর ঝলকানির মধ্যেই দৃশ্যমান হচ্ছিল বিজয়ের আনন্দ। ড্রেসিংরুম থেকে ছুটে আসা সতীর্থদের বাহুডোরে মিশে যাচ্ছিলেন দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও ডেভিড মিলার।

আলোর রোশনাই, আতশবাজির বিজয়ধ্বনি—সবই যেন উৎসর্গকৃত ফরচুন বরিশালের বিজয় উদ্‌যাপনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আঁধার নামিয়ে লাল–নীল–হলুদ আলোর কৃত্রিম নাচন যেন বরণ করে নিচ্ছিল বিপিএলের নতুন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকেকুমিল্লা ভিক্টোরিয়ানসের পাঁচে পাঁচ হয়নি। বিপিএলের প্রথম শিরোপা ধরা দিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশালের হাতে। দশম বিপিএলের ফাইনালে কাল হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন বরিশাল। এর আগে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা ফাইনালে এবারই প্রথম হারল।

২০২২ সালের ফাইনালে এই কুমিল্লার কাছে হেরেই রানার্সআপ হওয়া ফরচুন বরিশালের এটি ছিল দ্বিতীয় ফাইনাল। অবশ্য ‘ফরচুন বরিশাল’ নামে না হলেও বিপিএলে বরিশালের দল ফাইনাল খেলেছে আরও দুবার। ২০১২ সালের প্রথম বিপিএলে বরিশাল বার্নার্স নামে তারা হেরেছিল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে। বরিশাল ফাইনাল খেলেছে ২০১৫ বিপিএলেও, ফাইনালে এই কুমিল্লার কাছে হেরেই রানার্সআপ হওয়া  সেবার নাম ছিল ‘বরিশাল বুলস’। মোট বরিশাল ফাইনাল খেলেছে ৪ বার।

আরও পড়ুনঃ ফাইনালে থাকছেন মিলার; নিশ্চিত করলো বরিশাল

চ্যাম্পিয়ন যারাই হোক, তাদের বরণ করে নিতে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি প্রস্তুতই ছিল। কুমিল্লা, বরিশাল দুই দলের জার্সির রংই লাল বলে গ্যালারি যেন রূপ নিল লাল সমুদ্রে। তার মধ্যেও ম্যাচ শেষে বরিশালের ‘লাল’কে সহজেই আলাদা করা যাচ্ছিল। কুমিল্লার লাল রং ম্লান করে দিয়ে বরিশালের লালেই যে লাগে উৎসবের ঢেউ!

Spread the love
Link Copied !!