রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
বরিশালের ফাতেমা শপিংমলে লাগা আগুণ নিয়ন্ত্রণে
বরিশালের ফাতেমা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছে অর্ধশত দোকানের কয়েক কোটি টাকার সম্পদ। ভবনটিতে একটি বেসরকারি ব্যাংকের অফিসও ছিল। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ রাখা হয়।
ভবনের নিরাপত্তা কর্মী শাহরিয়ার ইসলাম জানান, রাত ৮ টা ১০ মিনিটের দিকে হঠাৎ ফাতেমা সেন্টারের পার্কিং থেকে ধোঁয়া ছড়াতে শুরু করে। চোখে পড়ার সঙ্গে সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ডাক-চিৎকারে শপিংমলের বিভিন্ন দোকানের স্টাফরা দ্রুত নেমে যে যার মতো করে পাশে থাকা বিবির পুকুরের পানি এনে ছিটানো শুরু করেন। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। মোট পাঁচটি ইউনিট এখানে কাজ করেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যারেজে থাকা গাড়ির ভেতর থেকে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ইঞ্জিন এবং গাড়ির ভেতর সামান্য কিছু আগুনের দেখা মিলেছে। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তদন্ত করে সে বিষয়ে জানা যাবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না।
আরও পড়ুনঃ কবর থেকে লাশ তুলে কাফন চুরি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা বলেন, খবর পেয়ে আমরা ছুটে এসেছি। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ভাগ্য ভালো, পার্কিং এরিয়ার পরে আর কোথাও আগুন ছড়ায়নি। যদি আগুন ছড়িয়ে পড়তো তাহলে কোটি টাকার ক্ষয়ক্ষতিসহ বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। আশা করছি, ফায়ার সার্ভিস দ্রুত আগুন লাগার কারণ তদন্ত করে বের করবে।
আপনার মতামত লিখুন :