ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
কবর থেকে লাশ তুলে কাফন চুরি। রাজশাহীর বাঘা উপজেলায় সুকোদা বেওয়া নামে এক বৃদ্ধের মরদেহ দাফনের একদিন পর কবর থেকে কাফন চুরি হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে। সুকোদা বেওয়া আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী।জানা যায়, আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে সুকোদা বেওয়া (৯০) বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মারা যান।
তাকে পারিবারিকভাবে জানাজা শেষে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়। শনিবার ফজরের নামাজ পড়ে তার মেঝ ছেলে জমির উদ্দিন মায়ের কবরের কাছে যান। কবরে দেওয়া বাঁশ উল্টানো ও মাটি খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
আরও পড়ুনঃ সাকিবকে হারিয়ে তামিমের শুভসূচনা
পরে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশঝাড়ের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। তবে যে কাফন দিয়ে তাকে দাফন করা হয়েছিল, কবরের মধ্যে বা লাশের শরীরে সেই কাফন নেই। পাঁচ টুকরা কাফনের মধ্যে বড় দুই টুকরা কাফন চুরি করে নিয়ে গেছে বলে দাবি করেন তার ছেলেরা। পরে বাজার থেকে পুনরায় কাফন কিনে শনিবার সকালে ওই কবরে তাকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন, বৃদ্ধার মৃত্যুর তিন বছর আগে তার স্বামী মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর গ্রামের কবরস্থানে আমরা সবাই দাফন করি। সকালে দেখি তার কবর থেকে লাশ উঠানো এবং তার শরীরে কাফন নেই। বিভিন্ন স্থানে খুঁজে লাশ পাওয়া গেলেও কাফন পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :