ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২রা ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি বিকল হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ রেখে বিকল হওয়া বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। রেলওয়ে পুলিশ এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :