ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
স্থগিত হলো রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনার প্রধান আসামি প্লাজার মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।
এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।
আজ রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একইসঙ্গে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বেড়েছে বিবাহ বিচ্ছেদ, এগিয়ে মেয়েপক্ষ
এর আগে, গতকাল বিচারপতি মো.আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের জামিন দেন। পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
২০২৩ সালের ৬ এপ্রিল সোহেল রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে তাকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল করেন আপিল বিভাগ।
আপনার মতামত লিখুন :