ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ঝিনাইদহের মহেশপুর সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) বিকালে পৌরশহরের কলেজ বাসস্ট্যান্ডের খালিশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনঃ ফতেপুর গ্রামের দুলাল মণ্ডলের ছেলে খোকন মণ্ডল (৫০) ও বেগমপুর গ্রামের আমির হোসেনের ছেলে তানজিম হোসেন (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। পরে ঝড়বৃষ্টি থামলে বিদ্যুৎ আসার পর পর-ই আগুন লেগে তার ছিঁড়ে মাটিতে পড়লে খোকন মণ্ডল বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলে নিহত হন। এ সময় শরীর থেকে পা বিছিন্ন অবস্থায় শিশু তানজিম হোসেনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে দ্রুত তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ শিশু সানজিদা হত্যা: সৎবাবাসহ আটক দুই
মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে একজন ঘটনাস্থলে ও যশোর হাসপাতালে চিকিৎসাধীন অপরজনের মৃত্যু হয়েছে।
বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী সেকেন্দার হাসান জাহাঙ্গীর জানান, ঝড়বৃষ্টি শেষে বিদ্যুৎ চালু করা হলে ১১ হাজার ভোল্টেজের তারে আগুন লেগে মাটিতে ছিঁড়ে পড়ে। এতে নিহতের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি অনাকাঙিক্ষত।
আপনার মতামত লিখুন :