রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
গোপালগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১৫।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ১৫ জন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান ও অজ্ঞাত এক নারী।এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় বাসটি সোনাসুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল
এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন।খবর পেয়ে ফাসার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারাত্মকভাবে আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :