সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
১ বছরের সাজায় পলাতক ছিলেন ২৭ বছর
ঝালকাঠির নলছিটিতে ২৭ বছর পরযৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন (৫৯) কে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে। র্যাব-৮ জানায় , ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। যার মামলা নং- সিআর-৬৬১/৯৬ (নলছিটি)। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড দেন।
পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যায়। পরে র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।
আপনার মতামত লিখুন :