ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
পিরোজপুর শহরতলীর নামাজপুর এলাকায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পিরোজপুর জেলা কমিটির সভাপতি ফয়সাল আকনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (২৩ই ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ফয়সালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহত ফয়সালের বাবা মোফাজ্জেল আকন জানান, রাত ১০টার দিকে ফয়সাল ঘর থেকে বের হয়ে সামনের রাস্তায় যায়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফয়সালকে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় ফয়সালকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আরিফ হোসেন জানান, ফয়সাল আকনের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম আছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ফয়সাল আকনের ওপর হামলার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ করেছে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারীরা। বিক্ষোভ মিছিল থেকে ফয়সাল আকনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
আরও পড়ুনঃ কুমিল্লায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :