বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সানি লিওনের নামে সরকারি ভাতা বরাদ্দ নিয়ে শোরগোল


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৩২ অপরাহ্ণ
সানি লিওনের নামে সরকারি ভাতা বরাদ্দ নিয়ে শোরগোল

কলকাতা যেমন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছেন মমতা ব্যানার্জি, তেমনি ভারতের ছত্তিশগড়ে বিজেপি সরকারও রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে ১০০০ টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার। যার সদস্য তালিকার মধ্যে আছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম!

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাহতারি বন্দনা যোজনা’র আওতায় মাসে ১০০০ টাকা করে নিয়মিতই সরকারি ভাতা পেয়েছেন সানি লিওন। একে একে উঠিয়েছেন মোট ১০ হাজার টাকা! সেই ভাতাগ্রহীতার স্বামীর নাম আবার জনি সিন্স!

এমন তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে শোরগোল। তবে এর সঙ্গে সানি লিওনির কোন যোগসূত্র নেই! সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকত ১০০০ টাকা। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গ্রেপ্তার হননি বীরেন্দ্র।

অভিযোগে জানা গেছে, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম এই বিষয়ে জানতে পারে। খবরটি প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ে সবার। সংশ্লিষ্ট এলাকার জেলাপ্রশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। কী ভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম ‘সানি লিওন’ দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুললেন, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এই ঘটনায় শাসক দল বিজেপির দিকে আঙুল তুলেছে কংগ্রেস। ছত্তিশগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজের অভিযোগ, ‘মাহতারি বন্দনা যোজনা-র আওতায় থাকা ৫০ শতাংশ উপভোক্তাই ভুয়া।’ পাল্টা সরব হয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীও। বিজেপি নেতা অরুণ সাও পাল্টা বলেন, ‘কংগ্রেস মহিলাদের মাসিক অর্থ দিতে পারেনি ক্ষমতায় থাকাকালীন। বিজেপি মহিলাদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। আর তা সহ্য করতে পারছে না কংগ্রেস।’

 

Spread the love
Link Copied !!