পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ
পরশুরামে শিক্ষিকার ফ্লাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি-এর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়া বেড়িবাঁধ গড়িয়ে লোকালয়ে পানি ঢুকেছে
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদ দেখা যায়নি। এর ফলে ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে।
সে হিসেবে, মালয়েশিয়ায় আগামী ৭ জুন (শনিবার) উদ্যাপিত হবে ঈদুল আজহা।
ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)।
আরও পড়ুন: সাম্য হত্যাকাণ্ডে দোষীদের বিচারের আওতায় আনা হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ
ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন।
এদিকে এই তিন দেশ যখন ঈদের তারিখ ঘোষণা করেছে তখন মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ অন্যান্য জায়গায় চলছে জিলহজের চাঁদের সন্ধান। মঙ্গলবার (২৭ মে) যদি সৌদিতে চাঁদ দেখা যায় তাহলে আগামী ৫ জুন হবে আরাফাতের দিন। আর ৬ জুন হবে ঈদুল আজহা।
জিলহজের চাঁদের মাধ্যমে পবিত্র হজ ও ঈদুল আজহার দিন নির্ধারিত হয়।
আপনার মতামত লিখুন :