বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি- ঠাকুরগাঁওয়ে মামুনুল হক


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি- ঠাকুরগাঁওয়ে মামুনুল হক

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি- ঠাকুরগাঁওয়ে মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ১৯৭৫ সাল থেকে ২০২৪ সাল, ১৫ আগস্ট থেকে ৫ আগস্ট শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি।

বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। ১৫তারিখ রবিবার দুপুরে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, শেখ হাসিনা এই ১৬ বছরে শুধুমাত্র অন্যান্য দলের সাথে প্রতিশোধ নেননি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেও তিনি প্রতিশোধ নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও এরশাদ তাদের নেতাকর্মীদের ছেড়ে দেশ ছেড়ে পালায়নি। কারাবাস গ্রহণ করেছিল। কিন্তু এই ফ্যাসিবাদি, স্বার্থবাদী হাসিনা সরকার শুধু নিজের পরিবারের কথা চিন্তা করে একা দেশ ছেড়ে পালিয়েছেন।

আরও পড়ুন সংস্কার সিস্টেমটি বাস্তবায়ন হলে স্বপ্নের দেশ বাস্তবায়ন হবে- ঠাকুরগাঁওয়ে সারজিস আলম

বাংলাদেশ কোনো দেশের দাসত্ব করবে না। এই দেশে মুসলিম বিরোধী কর্মকাণ্ড হলে দেশের মানুষ তা মেনে নেবে না। তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ও বিপ্লবকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে। বিপ্লবকে ছিনতাই করার পায়তারা চলছে। আমাদের অতীতের অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই সকল নেতাকর্মী সহ দেশের সাধারণ জনগণকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।

মামুনুল হক ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি বন্ধুত্বের চিন্তা নিয়ে আমাদের দিকে হাত বাড়ান তাহলে আমরা হাত আপনাদের দিকে প্রসারিত করব। আর যদি প্রভুত্বের চিন্তা নিয়ে হাত বাড়ান তবে সেই হাত আমরা উপড়ে ফেলবো।

তিনি বলেন, দেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। খুবই ভালো উদ্যোগ, তবে তাদের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। শেখ হাসিনা এবং তার দোসর- যারা এই দেশে গুম, খুন, করেছে, এই দেশের অর্থ বিদেশে যারা পাঁচার করেছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে।

বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মামুনুল হক আরো বলেন, আমাদের সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়ে বিজয় অর্জন করেছে। সেই অর্জন যতটা কঠিন হয়েছে তার থেকে বড় কঠিন অর্জন ধরে রাখা। তাই এই বিজয় ধরে রাখতে মানুষকে এক হয়ে কাজ করতে হবে। তিনি দেশবিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মূসা, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাঈদ আহমদ

Spread the love
Link Copied !!