বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শাকিব খান ব্যর্থ, তবে সফল অপু বিশ্বাস


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
শাকিব খান ব্যর্থ, তবে সফল অপু বিশ্বাস

শাকিব খান ব্যর্থ, তবে সফল অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণে ২০২১-২২ অর্থবছরে প্রযোজক হিসেবে অনুদান পেয়েছিলেন ঢালিউডের দুই তারকা ও সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। জানা গেছে, এর মধ্যেই অনুদানের সিনেমা বানিয়ে মুক্তিও দিয়েছেন অপু বিশ্বাস। তবে অপু কাজটি শেষ করতে পারলেও, নির্ধারিত সময়ে সিনেমা নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন শাকিব। নির্মাণ তো দূরের কথা, এখনও সিনেমা সম্পর্কিত কোনো কাজই শুরু করতে পারেননি তিনি।

গত ঈদুল আজহায় সরকারি অনুদানপ্রাপ্ত ও অপু অভিনীত-প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের গল্পে নির্মিত সিনেমাটি বানিয়েছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, আজম খান প্রমুখ।

অন্যদিকে গত তিন বছরে সিনেমা বানানোর কোনো প্রস্তুতিই ছিল না শাকিবের। নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। তবে চলচ্চিত্র নির্মাণে দেরি হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে আবেদন করে সময়ও বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু সে রকম কোনো আবেদন শাকিব করেছেন বলে জানা যায়নি।

এ প্রসঙ্গে শাকিবের ওই সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, তার অনুদান পাওয়া ‘মায়া’ সিনেমাটি বানাবেন না তিনি। তবে নতুন দুটি চলচ্চিত্রের প্রস্তুতি নিচ্ছেন। যার একটিতে থাকবেন শাকিব।

আরও পড়ুন: বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মামলা

সরকারি অনুদানের টাকায় ‘মায়া’ সিনেমাটি কি অন্য কোনো নির্মাতাকে দিয়ে করাবেন কী না? সে রকম কোনো তথ্যও এখন পর্যন্ত শাকিবের পক্ষ থেকে জানানো হয়নি। তবে চিত্রনায়কের বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, ‘মায়া’ সিনেমার জন্য পরিচালক খুঁজছেন শাকিব। নতুন নির্মাতা পেলে শিগগিরই কাজ শেষ করবেন সিনেমার। এক্ষেত্রে আপাতত ‘মায়া’সিনেমা নির্মাণের জন্য শাকিবের পছন্দের পরিচালকদের তালিকায় রয়েছেন অনন্য মামুন ও রায়হান রাফী।

Spread the love
Link Copied !!